ময়মনসিংহের ভালুকায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ভালুকা সিটি কমপ্লেক্সের ২য় পর্বের দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভালুকা সিটি কমপ্লেক্স প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভালুকা সিটি কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বাকৃবি ব্যবস্থাপক ও বিশিষ্ট সুফি সাধক আলহাজ্ব মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে দলিল হস্তান্তরের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তেরও সৃষ্টি হয়। ভালোবাসার নিদর্শন হিসেবে গোলাম শহীদ ভালুকা সিটি কমপ্লেক্সের একটি ফ্ল্যাটের দলিল তাঁর স্ত্রীকে উপহার দেন। দাম্পত্য জীবনের ভালোবাসা ও পারস্পরিক সম্মানের এমন দৃষ্টান্ত উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি করে।
এ সময় বক্তারা ভালুকা সিটি কমপ্লেক্সের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফ্ল্যাটের মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
কমেন্ট বক্স