Kalkathon.com
Kalkathon.com
সংবাদটির পরিচ্ছন্ন প্রিন্ট সংস্করণ
বিনোদন

এটা কি তবে রিভেঞ্জ ন্যাচার - ইমন তালুকদার

প্রতিবেদক: Kalkathon.com প্রকাশ: Sep 12, 2026 প্রিন্ট: 09 Oct 2026, 12:06 PM
এটা কি তবে রিভেঞ্জ ন্যাচার - ইমন তালুকদার
এটা কি তবে রিভেঞ্জ ন্যাচার?
যদি তাই হয়—
তবে এমনটা আমি কখনো চাইনি… 

আমি শুধু চেয়েছিলাম,
যারা আমার ওপর অন্যায় করেছে,
তারা যেন একদিন তাদের অন্যায়ের ফল পায়।

কিন্তু এভাবে নয়…
কারও কান্না, কারও কষ্ট,
কারও জীবনের অন্ধকার হয়ে
আমার চাওয়া পূর্ণ হোক—
এটা আমি কখনো চাইনি। 

আমি চেয়েছিলাম ন্যায়,
প্রতিশোধ নয়।
চেয়েছিলাম তারা বুঝুক—
অন্যায় করে কেউ সত্যিই
চিরকাল পার পেয়ে যায় না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কালকথন ডট কম
Official print copy